মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বিস্ফোরক মামলায় উপজেলা শ্রমিক লীগের এক নেতা ও নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (রাত) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— টঙ্গীবাড়ী উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হাওলাদার (৫০) এবং কার্যক্রম নিষিদ্ধ আড়িয়ল ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান শেখ (৪৫)।
পুলিশ জানায়, শফিকুল ইসলাম হাওলাদার উপজেলার আউটশাহী ইউনিয়নের কাইচাইল গ্রামের বাসিন্দা এবং তিনি জয়নাল হাওলাদারের ছেলে। অপরদিকে হাসান শেখ আড়িয়ল গ্রামের মৃত কফিল উদ্দিন শেখের ছেলে।টঙ্গীবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, বিস্ফোরক আইনের একটি মামলায় তারা দুজনই এজাহারভুক্ত আসামি। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে তাদের মুন্সিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।