নীলফামারীর ডোমারে Earn N Live-এর সহযোগিতায় চিলাহাটি দারুন কুরআন নাজিরিয়া একাডেমির শিশু শিক্ষার্থীদের জন্য গতকাল সোমবার নরম ও সুন্দর কার্পেট উপহার দেওয়া হয়েছে। এতে কোরআন শিক্ষায় শিশুদের বসার পরিবেশ আরও আরামদায়ক ও আনন্দময় হবে।
মাদ্রাসার হুজুর নাজির আহমেদ বলেন, এ ধরনের সহযোগিতা শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ায় এবং তাদের মনোবল শক্তিশালী করে। তিনি Earn N Live-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় জেলা স্বেচ্ছাসেবী মোকাদ্দাস হোসেন বলেন, অল্প সহায়তাও শিশুদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। কার্পেট বিতরণে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Earn N Live রংপুর বিভাগের প্রতিনিধি ফুয়াদ শাহরিয়া, স্বেচ্ছাসেবী মোকাদ্দেস হোসেন, অনিক, আলামিন, ওয়াহিদুলসহ অনেকে।
শিশু শিক্ষার্থীরা জানায়, কার্পেটে বসে কোরআন পড়তে পেরে তারা খুব খুশি। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।