মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা):
ভোলা-৩ (লালমোহন–তজুমুদ্দিন) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোসলেহ্উদ্দিন
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. শাহ আজিজের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাও. মোসলেহ্উদ্দিনের পক্ষ থেকে ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা সভাপতি মাওলানা মো. সফিকুর রহমানের নেতৃত্বে একটি টিম।
এসময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ’র লালমোহন উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী আজগর শ্রমিক আন্দোলনের সাধারন সম্পাদক মো. শাহীন হাওলাদার, যুব আনন্দোলন পৌর সভাপতি মাহবুব আলমসহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ইসলামি আন্দোলন বাংলাদেশ’র পরিচালনা কমিটির সভাপতি মাওলানা রাসেদুল ইসলাম বলেন,“ভোলা-৩ আসনের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমরা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচনে পরিবেশ সুস্থ এবং সুন্দর আছে। আশা করি আমরা বিপুল ভোটে এবারে নির্বাচনে বিজয়ী হবো।