আবু বক্কর সিদ্দিক, কক্সবাজার উখিয়া প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনে নির্বাচনী মাঠে দেখা দিয়েছে নতুন চমক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন টেকনাফের মোহাম্মদ আব্দুল্লাহ।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. আব্দুল মান্নান জানান, ১১ ডিসেম্বর নির্বাচনের তপশিল ঘোষণার পরদিন থেকে সোমবার বিকাল ৩টা পর্যন্ত উখিয়া-টেকনাফ আসনসহ জেলার চারটি সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তিনি বলেন, নির্বাচনের তপশিল ঘোষণার পর থেকে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের পাশাপাশি উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয় (ইউএনও কার্যালয়) থেকেও মনোনয়নপত্র সংগ্রহের সুযোগ রয়েছে।
উখিয়া-টেকনাফ আসনে এখন পর্যন্ত বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে নির্বাচনী প্রতিযোগিতা জমে উঠতে শুরু করেছে।
স্থানীয়ভাবে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহর মনোনয়নপত্র সংগ্রহকে ঘিরে ভোটারদের মধ্যে কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, কক্সবাজার–৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে এ পর্যন্ত বিএনপির শাহজাহান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল হক এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, বিএনপির স্থায়ী কমিটির
সদস্য সালাহউদ্দিন আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সরওয়ার আলম কুতুবী, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম।
কক্সবাজার–০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জিয়াউল হক মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
কক্সবাজার–০৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আমিরুল ইসলাম মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
কক্সবাজার–০৪ (উখিয়া–টেকনাফ) আসনে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তাঁর বিপরীতে সীমান্তের এ গুরুত্বপূর্ণ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র নিয়েছেন জেলা বিএনপির নেতা মোহাম্মদ আব্দুল্লাহ। তাঁর মনোনয়ন পত্র সংগ্রহকে কেন্দ্র করে বিএনপি ঘরনার ভোটারদের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে।
একই আসন থেকে থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নুরুল হক।