শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

ভোলায় আনন্দঘন অনুষ্ঠানে আমার দেশে’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,পুলিশ সুপারের ব্যতিক্রমী উপহার

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা: ভোলায় আনন্দঘন পরিবেশে আমার দেশে’র পুনঃপ্রকাশের নবযাত্রার প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে। আজ ২২ ডিসেম্বর সোমবার ভোলা প্রেসক্লাবে কেককাটা, শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভাসহ নানা আয়োজনে ভোলার গণমাধ্যম কর্মী, রাজনীতিবিদ সুশীল সমাজ, সংস্কৃতি ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ভোলার নবাগত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওসারের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার আমার দেশে’র […]

প্রতিনিধি ডেস্ক

২২ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৬

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:

ভোলায় আনন্দঘন পরিবেশে আমার দেশে’র

পুনঃপ্রকাশের নবযাত্রার প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে। আজ ২২ ডিসেম্বর সোমবার ভোলা প্রেসক্লাবে কেককাটা, শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভাসহ নানা আয়োজনে ভোলার গণমাধ্যম কর্মী, রাজনীতিবিদ সুশীল সমাজ, সংস্কৃতি ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ভোলার নবাগত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওসারের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার আমার দেশে’র ভোলা জেলা প্রতিনিধি ইউনুছ শরীফের হাতে তুলে দেন ব্যতিক্রমী এক উপহার। যার মধ্যে ছিল মৌসুমী বিভিন্ন প্রকারের ফল দিয়ে তৈরি করা বিশাল এক ফলের কাটুন। উপস্থিত অতিথিবৃন্দ পুলিশ সুপারের এ ব্যতিক্রমী উপহারে কৃতজ্ঞতা জানান।

আমার দেশের মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের উপর ভারতীয় আগ্রাসনে জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরে সকলকে ‘আমার দেশ’ পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান, আমার দেশে’র ভোলা প্রতিনিধি ইউনুছ শরীফ।

অনুষ্ঠানের শুভেচ্ছা জানান, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জামায়াতে ইসলামীর ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার সোহাগ সর্দার, জেলা বিজেপি’র সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সেক্রেটারি তরিকুল ইসলাম তারেক।

সাংবাদিক আনোয়ার হোসেন ও আব্দুল মালেক ইয়ামিন হাওলাদার এর উপস্থাপনায় সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা জানান, সাংবাদিক এম এ তাহের, কালবেলা জেলা প্রতিনিধি ওমর ফারুক, এনটিভি জেলা প্রতিনিধি আফজাল হোসেন, নিউজ ২৪ জেলা প্রতিনিধি ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি জুন্নু রায়হান, ২১ টেলিভিশন জেলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপু, যুগান্তর ও জিটিভি জেলা প্রতিনিধি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন গোলদার, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি এইচ এম জাকির, এস এ টিভি’র জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন, এটিএন বাংলা প্রতিনিধি সিদ্দিক উল্লাহ, সংগ্রাম জেলা প্রতিনিধি আব্দুর রহমান হেলাল, কালের কন্ঠ জেলা প্রতিনিধি একরামুল আলম, জনকন্ঠ জেলা প্রতিনিধি বিল্লাল নাফিস, আমার দেশ বোরহানউদ্দিন প্রতিনিধি তামিম ইসলাম, লালমোহন লালমোহন প্রতিনিধি আজিম উদ্দিন খান, জেলা জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক ইমরান হোসেন, মোহাম্মদ আলী, হারুনুর রশিদ শিমুল, সানাউল্লাহ, মনিরুল ইসলাম, মঞ্জু ইসলাম, বাংলাবাজার ফাতেমা খানম মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন জুয়েল, টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলম।

শুভেচ্ছা বিনিময় বক্তারা বলেন, মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের আমার দেশ এখনো ভারতীয় আগ্রাসনের আধিপত্যবাদের হাত থেকে রেহাই পায়নি। আমার দেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে এবং মাহমুদুর রহমানকে নিয়ে অনেক বিতর্ক তৈরীর চেষ্টা করছে তারা। আমরা আশা করছি কোন ষড়যন্ত্রই আমার দেশকে স্তব্ধ করতে পারবে না। শীর উঁচু করে দাঁড়ানো মানুষগুলোকে দাবানোর চেষ্টা করেও দাবানো যায় না। তার মধ্যে মাহমুদুর রহমান আমাদের প্রতীক।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।