মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
ঢাকায় প্রথম আলো এবং দ্য ডেইলী স্টার পত্রিকা অফিসে হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছে সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।
শনিবার ২১ ডিসেম্বর দুপুরে শহরের কানাইখালিতে অনুষ্ঠিত মানববন্ধনে নাটোরে সাংবাদিক মহল এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন – প্রথম আলো পত্রিকার নাটোর প্রতিনিধি অ্যাডভোকেট মুক্তার হোসেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি শহীদুল হক, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি ও মোঃ নাসিম( বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪), চ্যানেল আই’র রেজাউল করিম, যমুনা টেলিভিশনের নাজমুল হাসান সহ সাংবাদিকরা।
বক্তারা বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা মানে স্বাধীন সাংবাদিকতায় হুমকী। এটা সন্ত্রাসী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ । বক্তারা আরও বলেন, দুটি গণমাধ্যমের অস্তিত্ব বিলিন করার জন্য যেভাবে হামলা করা হয়েছে এটা সরকারের মদদপুষ্ট ছিল। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে মানববন্ধন থেকে।।