মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমীর মুহাম্মদ এমাদুল ইসলাম।
মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বড়লেখা পৌরসভা উত্তর বাজার ইউনিটের সেক্রেটারি মাওলানা ইমরান হোসাইন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, উপজেলা অফিস সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুয়েল এবং পৌরসভা জামায়াতের সভাপতি মাওলানা জুবায়ের আহমদ।
দোয়া মাহফিলে পৌরসভা ও উপজেলা জামায়াতসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে শরীফ উসমান হাদীর বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।