আমজাদ শিবলু : সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন ঘিরে মাঠে নেমেছে দলটি। বুধবার দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয়নুল আবদিন ফারুকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং অফিসার ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম। মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী,
সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার আবদুল হান্নান লিটন, পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্ল্যা এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ বিএসসি। এ ছাড়া যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।