মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি মৌলভীবাজার-১ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান।
মনোনয়ন ফরম সংগ্রহকালে প্রার্থীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা নায়েবে আমীর ও মৌলভীবাজার-১ আসনের নির্বাচন পরিচালক মাওলানা আব্দুর রহমান, বড়লেখা উপজেলা নায়েবে আমীর ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফয়সল আহমদ,
বড়লেখা উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন এবং উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মুফতি জিয়াউল হক।