মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মহান বিজয় দিবস ২০২৫ ইং উদযাপন করা হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীত এর সাথে পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় দিবস উদযাপনের উদ্বোধন করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল এমরান খাঁন ও নলডাঙ্গা থানার ওসি মোঃ সাকিউল আযম।
পরে কুচকাওয়াজ ও প্যারেড এ অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা। পরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে গীতিনাট্য প্রদর্শনী পরিবেশিত হয়। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ৩ দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। শীতকালীন পিঠাসহ বিভিন্ন পণ্যের স্টল বসেছে।
এর আগে নলডাঙ্গা উপজেলায় বিজয় দিবসের প্রাক্কালে ৩১ বার তোপধ্বনি ও প্রভাতে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বাংলাদেশের ৫৫ তম এই মহান বিজয় দিবসে শুভেচ্ছা বক্তব্য রাখেন – নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ আল এমরান খাঁন। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাকিউল আযম। উপজেলা নির্বাহী অফিসার বলেন, ” আমাদের বিজয় এসেছে অপরিসীম ত্যাগের বিনিময়ে এর মূল্য রক্ষা করা পবিত্র দায়িত্ব, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় আমাদের মহান বিজয়। এই দিন আমরা পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন ও স্বার্বভৌম জাতী হিসাবে আত্মপ্রকাশ করি। বিজয় মানেই একটি ভূখন্ডের স্বাধীনতা নয়, এটি জাতির আত্মপরিচয়ের প্রতিক,এটি আমাদের ভাষা, সংস্কৃতি ও অর্থনীতির স্বকীয়তার প্রতিক। “
অনুষ্ঠানে নলডাঙ্গা উপজেলার বীরমুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয়েছে। শেষে বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।