শেখ নজরুল ইসলাম,তালা সাতক্ষীরা
১৯৭১ সালের পাকিস্তানের পাক হানাদার বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে তালার মাগুরায় ৪ জন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের মাজার জিয়ারত করেছেন তালা উপজেলার প্রশাসন সহ বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্টানের ছাত্র ছাত্রীরা ।
সরজমিন ঘুরে জানা গেছে ১৯৭১ সালে তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে তালার মাগুরার বীর মুক্তিযোদ্ধা শহীদ সুশিল শহীদ আবুবকর শহীদ আব্দুল আজিজ শহীদ আবুল হোসেন শহীদ হন।
সেই থেকে প্রতি বছর এই দিনে তাদের কে স্বরনে তালা উপজেলা প্রশাসন সহ এলকার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১০ টায় দিনটাটা কে স্বরনীয় করে রাখতে তালা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা তারেক হাসানের নেতৃত্ব একদল চৌকস পুলিশ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তালা উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম ও মাগুরা ইউনিয়ন বি এন পির নেতৃবৃন্দ সহ মাগুরা মহিলা আইডিয়াল কলেজের ছাত্র ছাত্রীরা মাগুরা গালস হাই স্কুলের ছাত্র ছাত্রীরা শহীদ মুক্তিযোদ্ধাদের মাজারে ফুল দিযে শ্রদ্ধা জানান।