তারাকান্দা-ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা প্রতিনিধি:
ময়মনসিংহে তারাকান্দা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক কারবারি’কে গ্রেপ্তার করেছে।
তারাকান্দা থানা পুলিশ সূত্রে জানা গেছে, তারাকান্দা থানার নবাগত অফিসার ইনচার্জ তানবীর আহমেদ-এর দিক-নির্দেশনায় বৃহস্পতিবার দিবগত রাতে টহল ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে এস. আই জাহিদুল হাসান, এ.এস.আই খলিলউল্ল্যাহ সঙ্গীয় ফৌর্সসহ তারাকান্দা ইউনিয়নের মালীর বাজারে অভিযান চালিয়ে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেফতার কৃতরা হলেন তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আমজাত আলির পুত্র আল মামুন(২৭) ও গোপিনাথপুর মালিবাজার গ্রামের সিরাজুল হকের পুত্র মোকছিদুর মোমিন(৩৫), এ বিষয়ে অফিসার ইনচার্জ তানবীর আহম্মেদ জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদলতে সোপর্দ করা হয়েছে।