আবু বক্কর ছিদ্দিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আবারও মিয়ানমার থেকে গুলি এসে পড়ল এপারে; ঘরের টিন ছিদ্র হয়ে শয়নকক্ষে পৌঁছেছে গুলি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সোয়া ৬টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের হাজি মোজাহেরের ছেলে শাহ আলমের বসতবাড়িতে আকস্মিকভাবে একটি বুলেট এসে পড়ে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানিয়েছেন, মিয়ানমারের আরাকান অঞ্চলে প্রায়ই সশস্ত্র বাহিনীর যুদ্ধ লেগে থাকে। সেখানে গোলাগুলির ঘটনা ঘটলে এপারের সীমান্তবর্তী এলাকায় দু-একটি গুলি এসে পড়ে।
এ ঘটনায় আবারও সীমান্ত জনপদে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে ৬৪ বিজিবির (উখিয়া ব্যাটালিয়ন) সিইও ও লে. কর্নেল জসিম উদ্দিন তাৎক্ষণিকভাবে জানান, গুলি এসে পড়ার ঘটনা সম্পর্কে তিনি অবগত হয়েছেন। বিস্তারিত তথ্য নিয়ে গণমাধ্যমকে জানাবেন বলেন তিনি।