শেখ নজরুল ইসলাম, তালা
সাতক্ষীরা তালায় বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ,সাংবাদিক ও সূধীজনদের সাথে নবাগত নির্বাহী কর্মকর্তা তারেক হাসান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷
সোমবার(০৮ ডিসেম্বর) সকালে উপজেলা সন্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান ৷ সভায় উপস্হিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রাহাত খান, তালা থানার ওসি তদন্ত মোঃ সাখাওয়াত হোসেন, কৃষি অফিসার কৃষিবীদ হাজিরা খাতুন,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাসুম বিল্লা, সাতক্ষীরা জেলা জামায়তের নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়,
উপজেলা জামায়তের উপজেলা আমির মাওলানা মফিদুল্লাহ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম,উপজেলা জামায়তের সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন, মুক্তিযুদ্ধ কমান্ডের সাবেক ডিপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়াদ্দার,
তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন,জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক,
খলিশখালী ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ, ধানদিয়া চেয়ারম্যান জাহাংগীর হোসেন, তেতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তালা প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ প্যানেল চেয়ারম্যানগন, মৎস্য অফিসার সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ তারিক ইমাম , প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, সমবায় কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, একাডেমী সুপারভাইজার প্রভাষ কুমার দাশসহ উপজেলার
সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, তালা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুজ্জামান মিঠু, যুব নেতা ও তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদ, শিক্ষাক ও সাংবাদিক গাজী জাহিদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক সাংবাদিক মীর মিল্টন,
কোষাধাক্ষ এইচএম এনামুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলম শিক্ষক নাহিদ নাসিরসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ বণিক সমিতির নেতৃবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা নেতা মির্জা সাকিব, রাকিবুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন ৷
মতবিনিময় সভায় আইন শৃংখলা পরিস্হিতি সাভাবিক রাখতে সকলের সহযোগীতার আহবান করা হয়, এছাড়া তালা হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চুরি, জলাবদ্ধতা নিরাসন, অবৈধ নেট পাটা অপসারণ,
দূর্নীতি,জুয়া,মাদক,ইফটিচিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, এছাড়াও তালা উপজেলা অনুন্নত উপজেলা হওয়ার কারণে সাতক্ষীরা জেলায় ১৯৩০ কোটি টাকা বরাদ্দের মধ্য থেকে, অগ্রাধিকার ভিত্তিতে তালা উপজেলায় বেশি বরাদ্দ পাওয়ার জন্য ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয় ৷
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান বলেন, আমি আমার সাধ্যমত তালা উপজেলাকে গড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং আল্লাহর অশেষ রহমতে একটি দৃষ্টিনন্দন উপজেলা করতে চাই, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে,
দেশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করি, দুর্নীতি, মাদক জুয়া সহ অবৈধ কার্যক্রম পরিহার করে , আল্লাহর নির্দেশিত আইন মেনে চলে , সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারলে দেশ ও জাতির উন্নয়ন করা সম্ভব হবে, ইনসাল্লাহ