মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (০৮ ডিসেম্বর) সকালে জেলা পরিষদ মিলনায়তনে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত প্রেস ব্রিফিংয়ে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর সভাপতিত্বে
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর, এ্যাডভোকেট উবাথোয়াই মার্মা, খামলাই ম্রো, লাল জারলম বম, খুরশিদা ইসহাকসহ পরিষদের বিভিন্ন কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এসময় চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, “এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বান্দরবানের তরুণদের খেলাধুলায় উৎসাহিত করবে এবং জেলা পর্যায়ে ফুটবলের মান আরও উন্নত করবে।” তিনি খেলাধুলার সার্বিক অগ্রযাত্রা ধরে রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আসন্ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে দলগঠন, খেলাসূচি নির্ধারণ, মাঠ প্রস্তুতকরণ, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক আয়োজনকে সফল করতে সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা টুর্নামেন্টকে ঘিরে বিভিন্ন দিক তুলে ধরেন।
আগামী ৯ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সকল খেলা।