খুলনা প্রতিনিধি
খুলনা-০৩ আসন (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) থেকে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী এস এম আরিফুর রহমান মিঠু ৬ ডিসেম্বর খালিশপুর চেকপোস্ট এলাকায় এক উঠান বৈঠক করেন।
বৈঠকে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং জুলাই গনঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে বলেন, ” প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছেন, শতাধিক শিশু প্রাণ হারিয়েছে, আর প্রায় অর্ধলক্ষ্য মানুষ পঙ্গুত্ববরণ করেছে।
এই ত্যাগের মধ্য দিয়ে বাংলায় ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে। এনসিপি সেই ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।
তিনি বলেন, যে আসে, সে আমাদেরকে ফুটবলের মতো লাথি দেয়। আমরা চাই, খালিশপুরবাসী আমাদের পাশে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসুক। আমরা সবাই এক পরিবার, একসুতোয় গাঁথা। খালিশপুর বাসী যদি বৈষম্যের শিকার হয়, সেটা আমরা হতে দেবো না।
এছাড়া, তিনি তার নির্বাচনী ইশতেহারও তুলে ধরেন। মিঠু বলেন,আমার লক্ষ্য খালিশপুরের অর্থনীতি মুক্তি দেওয়া, চিকিৎসা খাতের সেবার মান উন্নয়ন করা এবং এই জনপদকে একটি আধুনিক, সমৃদ্ধ শিল্পাঞ্চলে পরিণত করা।