দুর্গাপুর(নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফি রতনসহ অন্যান্য নেতাদের উপর পুলিশের হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৬ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব মোড়ে উপজেলা কমিটির উদ্যোগে ঘণ্টাব্যাপী এই সমাবেশে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
জনমত উপেক্ষা করে লাভজনক বন্দর বিদেশি প্রতিষ্ঠানের নিকট ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল এবং ‘যমুনা অভিমুখে বিক্ষোভ’ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে আয়োজিত এই সমাবেশে বক্তারা হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি ও সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক আলকাছ উদ্দিন মীর, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম এবং উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “দেশের স্বার্থবিরোধী সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। বন্দর কোনোভাবেই বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার সঠিক বিচার চাই।”