মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে বান্দরবান প্রেস ক্লাবে এনসিপির নবগঠিত কমিটির সদস্যদের সাথে বান্দরবান জেলা সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপির জেলা আহ্বায়ক মংসা প্রু (চৌধুরী)। এ সময় আরো উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ন সদস্য সচিব আ ছা ই ম সায়েম হোসেন, যুগ্ন আহ্বায়ক শৈক্যসিং মারমা, শার্লী মেশৈ মারমা, মো: আল মামুন, বিপ্লব চাকমা, প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সেক্রেটারী এনএ জাকিরসহ বান্দরবানে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন (এনসিপির) জেলার সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক।
এ সময় জেলার আহ্বায়ক বলেন, ব্যক্তিগত অভিজ্ঞতার উদাহরণ টেনে তিনি জানান যে, তাঁর নিজের মা–ও ঠিকভাবে বাংলা বলতে পারেন না, আবার নিজ জাতিগোষ্ঠীর ভাষাতেও দক্ষ নন।
তাঁর মতে, এ ঘটনাই প্রমাণ করে যে বান্দরবান জেলায় শিক্ষার ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এখানে বসবাসকারী ১২টি জনগোষ্ঠীর অনেকেই এখনো প্রকৃত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত।
তিনি আরও বলেন অনেকে মনে করেন এনসিপির অর্থনৈতিক সক্ষমতা কম, তাই উন্নয়ন কার্যক্রম পরিচালনা কঠিন হবে। কিন্তু আসল শক্তি টাকা নয় দক্ষতা মেধা এবং কাজের ইচ্ছাই উন্নয়নের মূল উপাদান। আমি নিশ্চয়তা দিচ্ছি এই সংগঠনে কোনো ধরনের অনিয়মের সুযোগ দেয়া হবে না। আমরা সবার উন্নয়নের লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন আমাদের কোনো ভুলত্রুটি চোখে পড়লে অবশ্যই জানাবেন। আমাদের সংশোধনের সুযোগ করে দেবেন।জেলার সুবিধাবঞ্চিত পাহাড়ি ও বাঙালি সকল মানুষের উন্নয়ন নিশ্চিত করতেই এনসিপি কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য গত বৃহষ্পতিবার (৪ডিসেম্বর) এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন ৬মাসের জন্য বান্দরবান জেলায় মংসা প্রুকে আহ্বায়ক ও এরফানুল হককে সদস্য সচিব করে মোট ৮৯সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়।