জিয়াউর রহমান,পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকাল ৪টায় ইন্দুরকানী বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আতিকুল রহমানের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জুয়েল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাংগঠনিক সম্পাদক মস্তান হাফিজ,
সাবেক ছাত্রদল সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, যুবদলের সদস্য সচিব খাইরুল ইসলাম লাভলু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান মোঃ নাছির উদ্দিন, শ্রমিকদলের সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্রদলের আহ্বায়ক মোঃ আল-আমিন হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাজু, মোহাম্মদ সাইমন, জিয়ানগর ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক বরকত উল্লাহ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম ও আরিফুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নেতৃবৃন্দ জানান, খালেদা জিয়ার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তার রোগমুক্তি কামনায় বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।