শাহরিয়ার আহমেদ শাওন:
আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী হিসেবে চমক দেখিয়ে উঠে এসেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার যোগ্য উত্তরসূরি ড. রেজা কিবরিয়া।
৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬টি আসনের প্রার্থীতার তালিকা ঘোষণা করেন। তালিকায় হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়ার নাম উল্লেখ করেন।
বিএনপিতে সদ্য যোগ দিয়েই মনোনয়ন ফরম জমা দেওয়া ড. রেজা কিবরিয়া শেষ পর্যন্ত চমকপ্রদভাবে মনোনয়ন নিশ্চিত করেন। এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া, সাবেক পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, যুক্তরাষ্ট্র শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোশাহিদ আলম মুরাদ মনোনয়ন পাওয়ার প্রত্যাশী ছিলেন।
মনোনয়ন পাওয়ার পর ড. রেজা কিবরিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দল আমার প্রতি যে আস্থা রেখেছে, আমি তার মর্যাদা রক্ষায় সর্বাত্মক চেষ্টা করব।