রবিবার, ২৯ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

শুক্রবার থেকে প্রথমবারের মতো দাঁড়িপাল্লা প্রতীকে গণসংযোগ শুরু করছেন কৃষ্ণ নন্দী

হিন্দু অধ্যুষিত খুলনা–১ আসনে (বটিয়াঘাটা–দাকোপ) প্রার্থী পরিবর্তন করেছে জামায়াতে ইসলামি। নতুন মনোনয়ন পেয়েছেন ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি ও জামায়াতের হিন্দু সম্প্রদায়ের শীর্ষ সংগঠক কৃষ্ণ নন্দী। কেন্দ্রীয় সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর বুধবার স্থানীয় বোর্ডে তাঁর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে বহাল করা হয়। আগামী শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বটিয়াঘাটা উপজেলা সদরের জামায়াত কার্যালয়ে প্রার্থী পরিচিতি সভা শেষে প্রথমবারের […]

নিউজ ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২৫, ২০:৪৮

হিন্দু অধ্যুষিত খুলনা–১ আসনে (বটিয়াঘাটা–দাকোপ) প্রার্থী পরিবর্তন করেছে জামায়াতে ইসলামি। নতুন মনোনয়ন পেয়েছেন ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি ও জামায়াতের হিন্দু সম্প্রদায়ের শীর্ষ সংগঠক কৃষ্ণ নন্দী।

কেন্দ্রীয় সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর বুধবার স্থানীয় বোর্ডে তাঁর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে বহাল করা হয়। আগামী শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বটিয়াঘাটা উপজেলা সদরের জামায়াত কার্যালয়ে প্রার্থী পরিচিতি সভা শেষে প্রথমবারের মতো গণসংযোগে নামবেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে আমার দেশ-এর সঙ্গে আলাপকালে কৃষ্ণ নন্দী বলেন, “শুক্রবার বিকেল থেকেই ভোটের প্রচারণা শুরু করবো। বটিয়াঘাটা থেকে গণসংযোগের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু হবে। সেখানে একটি পরিচিতি সভা অনুষ্ঠিত হবে, এরপরই জনগণের কাছে ভোট চাইতে মাঠে নামবো।”

তিনি আরও জানান, গত ১ ডিসেম্বর জামায়াতের আমির ডা. শফিকুর রহমান খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে অংশ নিতে এলে তাঁকে ডেকে আনুষ্ঠানিকভাবে বুকে বুক মিলিয়ে সমর্থন জানান। একই সঙ্গে বটিয়াঘাটা জামায়াতের আমীরকে প্রচারণার পূর্ণ দায়িত্ব দেন। তাঁর নেতৃত্বেই নির্বাচনী মাঠে সংগঠনটি সক্রিয় হবে বলে জানান কৃষ্ণ নন্দী।

জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হোসাইন বলেন, কেন্দ্রীয় আমিরের নির্দেশে খুলনা–১ আসনে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়। স্থানীয় পর্যায়ের বৈঠকে সেই সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।

এর আগে ঘোষিত প্রার্থী মাওলানা আবু ইউসুফ জানান, “সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী কৃষ্ণ নন্দীর পক্ষেই আমি প্রচারণা চালাচ্ছি। আমাকে নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক করা হয়েছে, তাই দলের সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বোচ্চ ভূমিকা রাখবো।”

উল্লেখ্য, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনে জামায়াত প্রার্থী ঘোষণা করেছিল। প্রায় ১০ মাস পর প্রার্থী পরিবর্তন করে এই আসনে প্রথমবারের মতো এক হিন্দু প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেওয়া হলো।

খুলনা–১ আসনটি বটিয়াঘাটা ও দাকোপ উপজেলা নিয়ে গঠিত। সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার ৩ লাখ ৩ হাজার ৫৪২ জন। স্থানীয় সূত্রগুলো বলছে, এ আসনে হিন্দু ভোটার রয়েছে ৪০ থেকে ৪২ শতাংশ। ডুমুরিয়ার বাসিন্দা কৃষ্ণ নন্দী পূর্বে খুলনা–৫ আসনে বিভিন্ন সমাবেশে বক্তব্য দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে তরুণ ভোটারদের আহ্বান জানিয়ে আসছিলেন। এবার তাঁকেই যেতে হচ্ছে খুলনা–১ আসনের ভোটারদের দ্বারে নিজের জন্য ভোট চাইতে।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।