সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকায় ব্যাডমিন্টন খেলার সময় দুইজনের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাডমিন্টন খেলার এক পর্যায়ে মুখোশধারী কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ ঘটনাস্থলে এসে হামলা চালায়। এরপর তারা সেখানে থাকা সাধারণ মানুষকে ধাওয়া করে আশপাশের কয়েকটি বাড়ির দিকে গিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
হামলার পেছনে কারা জড়িত—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এলাকাবাসীর অভিযোগ, জামায়াতের সঙ্গে সম্পৃক্ত কিছু স্থানীয় ব্যক্তির উপর তারা অভিযোগ এনেছেন।
তারা জানান বেশকিছুদুন যাবৎ স্থানীয় জামায়াত নেতাকর্মীদের অশৃঙ্খল আচরন সৃষ্টি করেছে সেই এলাকায় আতঙ্ক।
সাম্প্রতিক সময়ে গাছবাড়ি এলাকায় উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে, যা বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধকে আরও বাড়িয়েছে। এ বিষয়ে ‘ দৈনিক সকালের প্রতিনিধির ‘ ফোনালাপে কানাইঘাট থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলে জানা যায় এ ধরনের কোনো অভিযোগ তারা এখনও পাননি, তবে বিষয়টি তারা খতিয়ে দেখবেন।
স্থানীয়দের দাবি দ্রুত এই বিষয়ে তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।