মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলা জেলার লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলামের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে লালমোহন উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় বিদায়ি ওসিকে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে সম্মাননা স্মারক এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ , উপজেলা ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে ওসি সিরাজুল ইসলাম সততা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিশেষ করে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে তাঁর ভূমিকা এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে। ইতি মধ্যে তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে ৬ বার পুরস্কার প্রাপ্ত হয়েছেন।
বক্তারা আরও বলেন, জনবান্ধব পুলিশিং ব্যবস্থার মাধ্যমে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন। লালমোহনের মানুষের মনে তাঁর কর্মদক্ষতা ও মানবিক আচরণ চির স্মরণীয় হয়ে থাকবে।