মেহেদী হাসান রাতুল ( সিলেট),
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আজ বাদ যোহর সিলেট সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সরকারি কলেজ মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মিনহাজ উদ্দিন শিকদার এবং সাধারণ সম্পাদক রুমেল আহমেদ রাসেলসহ ছাত্রদলের আরও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মিনহাজ উদ্দিন শিকদার বলেন,
“আল্লাহ যেন আমাদের গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।”