মহরম হাসান মাহিম, বিশেষ প্রতিনিধি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৪ জেলার জন্য নতুন জেলা পুলিশ সুপার (এসপি)দের ক্ষেত্রে রদবদল ও নতুন নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ-১ শাখা একটি প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে, মোহাম্মদ মাহবুবুর রহমান যিনি আগের দায়িত্বে ছিলেন সিলেট জেলা পুলিশ এবার নতুন জেলা এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন, এবং তিনি এখন খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
যা গত সোমবার ২৪ নভেম্বর (প্রধান উপদেষ্টার বাসভবন) অনুষ্ঠিত হয়েছিল ৬৪ জেলার জন্য উপযুক্ত কর্মকর্তাদের বাছাই করা হয়।
এরপর, বুধবার এক প্রজ্ঞাপন জারি করে নতুন এসপি পদায়ন কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।সরকার বলেছে, এই লটারিপদ্ধতি নির্বাচনকালীন সময় ল এন্ড অডার বজায় রাখতে এবং নিরপেক্ষ পুলিশিং নিশ্চিত করতে নেয়া হয়েছে।
পূরানো এসপি-দের যারা আগেই দায়িত্ব পালন করেছেন, তাদের বাদ দিয়ে ২৫তম, ২৭তম এবং ২৮তম ব্যাচের মধ্য থেকে Officers-এর একটি ভোটযোগ্য তালিকা তৈরি করা হয়েছিল।
এই প্রথম নয় নতুন এসপি নিয়োগ-রদবদলের জন্য এই লটারিপদ্ধতি নেওয়া হয়েছে, যাতে নির্বাচন প্রভাবমুক্ত ও স্বচ্ছ হয়।