বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের সদর উপজেলার ৫নং বারুইপাড়া ইউনিয়ন মহিলাদল কর্তৃক আয়োজিত এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উক্ত সমাবেশে দুপুরের মধ্যেই মহিলা সমাবেশের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম এ সালাম,সদ্য নির্বাচিত সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, বাগেরহাট জেলা মহিলাদলের সভাপতি জনাব সাহিদা আক্তার সহ অনেকে।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব এম এ সালাম জানান,”বিএনপি একটি অসাম্প্রদায়িক দল।এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই।তাই দলের মধ্যে কোনো বিভাজন নেই।সবাই এক সঙ্গে মিলে মিশে ধানের শীষকে জয়ী করার লক্ষ্যে কাজ করতে হবে।”
উপস্থিত আরো বক্তারা জানান অতীতে আওয়ামী ফ্যাসিস্ট সরকার মহিলাদের তাদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করেছে।বিএনপি ক্ষমতায় আসলে মহিলাদের যথাযত মর্যাদা নিশ্চিত করা হবে।এবং বিশেষ করে প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড দেয়া হবে বলে নিশ্চিত করেছেন সভায় উপস্থিত বক্তারা।