মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
সুপ্রিম কোর্টের আইনজীবী ও সদ্য দলে ফেরা নজরুল ইসলাম খান বকি বলেছেন—৩১ দফা শুধু রাজনৈতিক ইশতেহার নয়, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার নকশা।
গাজীপুর মহানগরীর পূবাইলে বিএনপি’র রাষ্ট্র মেরামতের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সোমবার (২৫ নভেম্বর) বিকালে মীরের বাজার মেডিকেল রোড থেকে শুরু হয়ে পুরো মীরের বাজার এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পূবাইল থানা বিএনপির সভাপতি আলহাজ মনির হোসেন সিকদার বকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আলহাজ সুলতান উদ্দিন আহমেদ, সিনিয়র সহ–সভাপতি মো. দেলোয়ার হোসেন, জাকির হোসেন সরকার, রাকিব হোসেন মোল্লা, আলহাজ আসাদ হোসেন খান বুলবুল, আলহাজ সাখাওয়াত হোসেন খোকন, মুজিবুর হোসেন, কবির হোসেন, নাহিদ শিকদার, যুবদল নেতা মিনহাজসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তব্যে নজরুল বিকি আরও বলেন তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হলে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতেই হবে। এতে দেশের ন্যায়বিচার ফিরবে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, আর আমরা সবাই বলতে পারব—প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ… জীবন বাংলাদেশ, আমার মরন বাংলাদেশ—বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।
তিনি জনগণ ও দোকানদারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন—ধানের শীষে ভোট দিন, শহীদ জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ুন।
লিফলেট বিতরণের মাধ্যমে বিএনপির কর্মসূচি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।