রাব্বিকুল ইসলাম ,দুমকী প্রতিনিধিঃদুমকীর সন্তোষদি এলাকায় লোহালিয়া নদীর তীরে অবৈধভাবে স্থাপিত ‘ফেমাস ব্রিক্স’ ইটভাটা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।
রবিবার দুপুর ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত স্ক্যাভেটর দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা সহায়তা করেন।
প্রশাসন জানায়, খাস জমি ও ফসলি জমিতে গড়ে ওঠা ইটভাটাটির চিমনি, চুল্লি ও অন্যান্য স্থাপনা সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের দল পানি ছিটিয়ে ভাটার কাঁচা ইট নষ্ট করে দেয়। পরিবেশ বিধিমালা অমান্য করে দীর্ঘদিন ধরে ভাটাটিতে অবৈধভাবে ইট উৎপাদন ও বেচাকেনা চলছিল বলে অভিযোগ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বছর একই ভাটায় অভিযান চালাতে গেলে ভাটার মালিক ও শ্রমিকরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আকতার নিলয়ের নেতৃত্বাধীন টিমের ওপর হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া–পাল্টা ধাওয়া ও স্ক্যাভেটর চালককে মারধর করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে অভিযান স্থগিত করতে বাধ্য হন কর্মকর্তারা।
স্থানীয় সূত্র বলছে, আংশিক উচ্ছেদের পরও মালিকপক্ষ পুনরায় অবৈধভাবে ভাটা চালু করে ইট উৎপাদন অব্যাহত রাখে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসন আবারও অভিযান পরিচালনা করে পুরো ইটভাটাটিই গুঁড়িয়ে দেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাক বলেন, “পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।