নেত্রকোনা প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদরের আসদআটি এতিমখানা মাদ্রাসায় জেলা ছাত্রদল শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা সামগ্রী বিতরণ করেন। এসময় তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমের সঞ্চালনায় শিক্ষা সামগ্রী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ মোকছেদুল আলম রাজীব, যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক প্রান্ত পাঠান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুত্তাকীবিল্লাহ ও পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমামুল খান ইমনসহ অন্যরা।
বক্তারা তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন ও নির্বিঘ্নে দেশে প্রত্যাবর্তনের জন্য দেশবাসীর কাছে দোয়ার আবেদন করেন।