রবিউল ইসলাম শিবগঞ্জ প্রতিনিধিঃ
বগুড়া: পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মোঃ হামিদুল আলম মিলন প্রতারণা মামলায় (মামলা নং ২১৭৩/২৫, ধারা ৪০৬/৪২০/১০৯) গ্রেপ্তার হয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার তিনি বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মেহেদী হাসান তা নামঞ্জুর করেন।
সারিয়াকান্দীর বাসিন্দা এ কর্মকর্তা প্রায় চার দশক পুলিশে দায়িত্ব পালন করলেও তার ক্যারিয়ারে নানা বিতর্ক ছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরে অসুস্থতার কথা বলে ছুটিতে থেকে স্ত্রীকে বগুড়া-১ আসনে নির্বাচনী প্রচারণায় সহায়তার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
নতুন প্রতারণা মামলায় গ্রেপ্তার হওয়া তার বিতর্কিত কর্মকাণ্ডের ধারাবাহিকতা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তদন্ত চলছে।