মোঃ হাসনাইন আহমেদ , ভোলা;
“দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়বো সমাজ, সফল হবে আন্দোলন” এই শ্লোগানকে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপশাখা প্রতিনিধি সমাবেশ ২০২৫।
সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৩টায় ভোলা জেলা পরিষদ মিলনায়তনে শিবির ভোলা শহর শাখা এ সমাবেশের আয়োজন করা হয় ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, একটি আদর্শ সমাজ গঠনে সুসংগঠিত দাওয়াত, শক্তিশালী প্রশিক্ষণ ও নৈতিক নেতৃত্ব অপরিহার্য। শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ, আদর্শ শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে ছাত্রশিবির দীর্ঘদিন ধরে কাজ করছে বলে জানান তিনি।
খুনি হাসিনাকে একবার ফাঁসি দিলে যথেষ্ট মনে করি না তাকে হাজার বার ফাঁসি দিলেও এত গণহত্যার সুষ্ঠু বিচার হবে বলে আমার মনে হয় না ।
তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনায় গড়ে তুলতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানান কেন্দ্রীয় সভাপতি।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাস্টার মোহাম্মদ জাকির হোসাইন, ভোলা–১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, মো. আমির হোসেন, মো. জামালউদ্দিন, মো. কামাল হোসাইন ও আব্দুল্লাহ আল আমিনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, জ্ঞানের আলোয় আলোকিত শিক্ষার্থীরাই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। সংগঠনের প্রতিটি স্তরে দায়িত্বশীলতা, ত্যাগ, আনুগত্য ও একাগ্রতা একটি আদর্শিক আন্দোলনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভোলার বিভিন্ন এলাকার প্রতিনিধিরা সমাবেশে অংশ নেন। এতে সংগঠনের সাংগঠনিক অগ্রগতি, ভবিষ্যৎ করণীয়, সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রতিনিধিদের জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন এবং নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।