সোহেল রানা, সিংগাইর প্রতিনিধি:
জমকালো আয়োজনে মানিকগঞ্জের সিংগাইরে গ্রাজুয়েটস এসোসিয়েশন অফ জামির্ত্তা এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ফুটবল ফাইনাল খেলা। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সত্য গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় অংশ নেয় জামির্ত্তা মুক্তাঙ্গন সংঘ বনাম জামির্ত্তা জনকল্যাণ এসোসিয়েশন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে এক শূন্য গোলে বিজয়ী হয় জামির্ত্তা জনকল্যাণ এসোসিয়েশন।
ফাইনাল খেলার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা জাবেদ ওমর বেলিম গুল্লু এবং ওষুধ শিল্পের সহায়ক প্রতিষ্ঠান “দি প্লাস্টিসিটি”-র ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ উদ্যোক্তা আলহাজ্ব মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এম মোহাম্মদ উল্লাহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
সায়ান রিসোর্টের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ
ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম সাইফ,এপেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সদর আলী হাসান,ব্যবসায়ী মোদাব্বির হোসেন খান,মোঃ সারোয়ার মোল্লা,সৈয়দ মোঃ শরিফুল আলম,মোঃ আসলাম হোসেন,আহমেদ উল্লাহ
এছাড়াও উপস্থিত ছিলেন জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
সন্ধ্যায় বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দিয়ে খেলার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।