সোমবার, ৩০ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

রাজশাহীর দূর্গাপুরে ব্র্যাকের উদ্যোগে গবাদিপ্রাণি সুরক্ষা বিমা দাবির অর্থ হস্তান্তর

মোঃ জয়নাল আবেদিন গ্রামীণ খামারিদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্র্যাকের গবাদিপ্রাণি সুরক্ষা বিমা কর্মসূচি এখন এক সফল উদ্যোগে পরিণত হয়েছে। রাজশাহী বিভাগে এ পর্যন্ত পাঁচটি গরুর বিমা দাবি অনুমোদনের মধ্য দিয়ে এ কর্মসূচি খামারিদের জীবনে এনেছে নতুন আশার আলো। এরই ধারাবাহিকতায় আজ রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউপির হাট কানপাড়ার তেঘরিয়া গ্রামে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত […]

রাজশাহীর দূর্গাপুরে ব্র্যাকের উদ্যোগে গবাদিপ্রাণি সুরক্ষা বিমা দাবির অর্থ হস্তান্তর

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১৩ নভেম্বর ২০২৫, ১১:২৯

মোঃ জয়নাল আবেদিন

গ্রামীণ খামারিদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্র্যাকের গবাদিপ্রাণি সুরক্ষা বিমা কর্মসূচি এখন এক সফল উদ্যোগে পরিণত হয়েছে। রাজশাহী বিভাগে এ পর্যন্ত পাঁচটি গরুর বিমা দাবি অনুমোদনের মধ্য দিয়ে এ কর্মসূচি খামারিদের জীবনে এনেছে নতুন আশার আলো। এরই ধারাবাহিকতায় আজ রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউপির হাট কানপাড়ার তেঘরিয়া গ্রামে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত বিমা দাবি হস্তান্তর অনুষ্ঠান।

২০২৪ সালে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে যাত্রা শুরু করা “গবাদিপ্রাণি সুরক্ষা বিমা” বর্তমানে দেশের ১৪৭১টি শাখায় সফলভাবে পরিচালিত হচ্ছে। এই বিমা কর্মসূচির লক্ষ্য হলো— গরুর মৃত্যু, দুর্ঘটনা বা রোগজনিত ক্ষতি থেকে খামারিদের বিনিয়োগ ও জীবিকা সুরক্ষিত রাখা, একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিতে স্থিতিশীলতা আনা।

বিমার আওতায় খামারিরা পেয়ে থাকেন রোগ বা দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, অ্যানথ্রাক্স, ফুট অ্যান্ড মাউথ ও লাম্পি স্কিন রোগের টিকা, বছরে দুইবার কৃমিনাশক প্রয়োগ এবং বিনামূল্যে টেলিমেডিসিন সেবা। পাশাপাশি বিমাগ্রহীতারা সহজ শর্তে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের ঋণ সুবিধাও ভোগ করতে পারেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ নজরুল ইসলাম এবং ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার মোঃ ইয়াকুব আলি সরকার।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার (প্রগতি)সুকদেব কুমার সাহা, টিম লিড (কৃষি ও বীমা)মোঃরেজাউল করিম, ম্যানেজার (কৃষি ও বীমা)মোঃ তাসভীর আহমেদ,রিজিওনাল ম্যানেজার মোঃ সেরাজুল ইসলাম, ডিএসএস (কৃষি ও বীমা)আশরাফুল আলম, এরিয়া ম্যানেজার মোঃ আশরাফুজ্জামান এবং এক্সটেনশন অফিসার (ব্র্যাক মাইক্রোফাইন্যান্স)মোঃতানজিল মোত্তাকিন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ব্র্যাকের এই উদ্যোগ শুধু ক্ষতিপূরণ প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি গ্রামীণ পশুপালন খাতের স্থিতিশীলতা, খামারির আত্মবিশ্বাস ও দারিদ্র্য বিমোচনের এক বাস্তব পদক্ষেপ।

সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, “গ্রামীণ পশুপালন খাত আমাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্র্যাকের এই উদ্যোগ খামারিদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের জীবিকা টিকিয়ে রাখার এক যুগান্তকারী পদক্ষেপ।”

উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ নজরুল ইসলাম বলেন, “এই বিমা শুধু গরুর সুরক্ষাই নয়, বরং টিকা, ওষুধ ও চিকিৎসা সহায়তার মাধ্যমে পশুপালনে বৈজ্ঞানিক পদ্ধতির প্রসার ঘটাচ্ছে।”

ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার মোঃ ইয়াকুব আলি সরকার বলেন, “গবাদিপ্রাণি সুরক্ষা বিমা খামারিদের আর্থিক ঝুঁকি কমাতে বাস্তবভিত্তিক সহায়তা দিচ্ছে। গরুর মৃত্যুর মতো অপ্রত্যাশিত ক্ষতির পরও খামারি যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিমা দাবির অর্থ আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে তুলে দেন। বিমা গ্রাহক খামারিরা ব্র্যাকের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি তাদের জীবনে নতুন আশার আলো জ্বেলেছে, যা ভবিষ্যতে আরও অনেক খামারিকে আত্মনির্ভরতার পথে এগিয়ে নেবে।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।