শাহরিয়ার আহমেদ শাওন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য সীতাকু বিএনপি সভাপতি শাহ মোজ্জাম্মেল হোসেন নান্টুর নেতৃত্বে নবীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে একটি বিশাল গণসংযোগ।
১০ নভেম্বর সোমবার ৩ টার সময় নবীগঞ্জ শহরের শেরপুর রোড মধ্যেবাজার ওসমানী রেড সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষসহ হাজারো জনতার উপস্থিতি ঘটে। শোভাযাত্রার মতো বিশাল এই গণসংযোগকে হাতে হাতে বি এনপির প্লেকার্ড নিয়ে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে শ্লোগান দেন।
গণসংযোগ শেষে পথও সভায় বক্তব্যে রাখেন শাহ মোজ্জাম্মেল হোসেন নান্টু তিনি বলেন,“ নবীগঞ্জ– বাহুবলবাসীর অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সমগ্র উন্নয়নই আমার প্রধান অঙ্গীকার। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।
ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে আছি।”অন্য প্রার্থীর চাইতে আমি আলাদা আমাকে দল মননয়ন দিলে বি এন পির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে যর্থাথ ভূমিকা রাখব।
তিনি আরও আশা প্রকাশ করেন যে বিএনপির মনোনয়ন পেলে নবীগঞ্জ–বাহুবলের মানুষের উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি ভূমিকা রাখতে সক্ষম হবেন।
এদিকে উপস্থিত নেতাকর্মীরা জানান, নান্টুর গণসংযোগে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি একটি শক্তিশালী জনপ্রিয় নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
গণসংযোগে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।