রবিবার, ২৯ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

দশমিনা-গলাচিপা বিএনপির ঐক্যবদ্ধ ঘোষণা : হাসান মামুন ছাড়া বিকল্প মানতে নারাজ

১১২-পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় বিএনপি নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি হাসান মামুন ব্যতীত অন্য কোনো প্রার্থী বা জোটকে মানবে না— এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। রবিবার (৯ নভেম্বর) বিকেলে দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশাল জনসভায় এই ঐক্যবদ্ধ […]

দশমিনা-গলাচিপা বিএনপির ঐক্যবদ্ধ ঘোষণা : হাসান মামুন ছাড়া বিকল্প মানতে নারাজ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১০ নভেম্বর ২০২৫, ১৫:২৯

১১২-পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় বিএনপি নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি হাসান মামুন ব্যতীত অন্য কোনো প্রার্থী বা জোটকে মানবে না— এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশাল জনসভায় এই ঐক্যবদ্ধ অবস্থান প্রকাশ পায়।

সভায় বক্তারা বলেন, “পটুয়াখালী-৩ আসনের নেতা-কর্মীরা বহু বছর দুঃসময়ের ঝড়-ঝাপটা পেরিয়ে বিএনপির পতাকা উঁচিয়ে রেখেছেন। আমরা চাই, পরীক্ষিত, ত্যাগী ও জনপ্রিয় নেতা হাসান মামুনকেই ধানের শীষের প্রার্থী করা হোক। অন্য কোনো জোট বা ভাড়াটে রাজনীতিককে এই অঞ্চলের মানুষ মেনে নেবে না।”

বক্তারা আরও বলেন, “দশমিনা-গলাচিপা বিএনপি আজ আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। আমাদের একটাই দাবি— হাসান মামুনকেই প্রার্থী করা হোক, নইলে কোনো বিকল্প প্রার্থী বা আপস মেনে নেওয়া হবে না।”

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেন,

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। ১৯৭৫ সালের এই দিনে তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে জাতিকে বিপ্লব ও সংহতি দিবস উপহার দিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনার সরকার দিবসটি বাতিল করে গণতন্ত্রের শিকড় কেটে দিয়েছে। গত ১৭ বছর ধরে শেখ হাসিনা সরকার পুলিশ ও প্রশাসনের বন্দুকের নলের সামনে মানুষকে জিম্মি করে, ব্যাংকগুলো লুট করে বিদেশিদের হাতে দেশের সম্পদ তুলে দিয়ে ক্ষমতায় টিকে আছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ছাত্র সমাজ গত ১৭ বছর ধরে এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। কিন্তু স্বৈরাচারী সরকার দমননীতি চালিয়ে তাদের রুখে রাখতে চেয়েছিল। তবুও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে দেশের স্বৈরাচারী শাসন থেকে মুক্তি এনে দিয়েছে।”

অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে হাসান মামুন বলেন, “গলাচিপা-দশমিনা আসনে আওয়ামী লীগের নির্যাতনে শহীদ হন আলহাজ্ব মো. শাহজাহান খান ও আলহাজ্ব গোলাম মোস্তফা। তারা এ অঞ্চলে সংগঠনের নেতৃত্ব দিলেও ২০১৮ সালের নির্বাচনে গোলাম মাওলা রনিকে বিএনপির মনোনয়ন দেওয়ার পর নেতাকর্মীরা জেল-জুলুমের শিকার হন, অথচ তিনি একবারও তাদের খোঁজ নেননি। এক গাছের ছাল আরেক গাছে লাগে না— এক দলের নেতা অন্য দলের কর্মীদের আপন মনে করে না।”

তিনি সতর্ক করে বলেন, “আগামী নির্বাচনের আগ পর্যন্ত পটুয়াখালী-৩ আসনে কেউ যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে, সবাইকে সজাগ থাকতে হবে।”

এদিকে, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড পটুয়াখালী-৩ আসনে প্রার্থীর নাম ‘হোল্ড’ রাখায় চলছে নানান আলোচনা। রাজনৈতিক মহলে গুঞ্জন, আসনটি গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের জন্য খালি রাখা হতে পারে।

সভায় সভাপতিত্ব করেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক। সাধারণ সম্পাদক বাদল খলিফার সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম ফরাজি, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মো. খোরশেদ আলম, সহসভাপতি অ্যাডভোকেট ওহাব চৌধুরী, সহসভাপতি মোফাজ্জেল হোসেন প্যাদা, সাধারণ সম্পাদক শাহ আলম শানু ও যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল প্রমুখ।

সভা উপস্থিত হাজারো নেতা-কর্মী ঐক্যবদ্ধ কণ্ঠে ঘোষণা দেন—হাসান মামুন আমাদের প্রার্থী, ধানের শীষের বিজয়ের লড়াইয়ে আমরা একতাবদ্ধ থাকবে।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।