নেত্রকোনা প্রতিনিধি :
কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের নেত্রকোনায় আলোচনা সভা করা হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের ছোট বাজার দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর ও বারহাট্রা) বিএনপির মনোনীত অধ্যাপক ডা: মো: আনোয়ারুল হক ও বিশেষ অতিথি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এসএম মনিরুজ্জামান দুদু।
এসময় আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোকছেদুল আলম রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) প্রান্ত পাঠান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুত্তাকী বিল্লাহ প্রমুখ।