সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি :
প্রায় ১০ মাস পর দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ ফিরে পেয়েছেন বখতিয়ার আহমেদ কচি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইতঃপূর্বে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদ স্থগিত করা হয়েছিল। আজ তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি এখন থেকে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে বহাল থাকবেন।
এর আগে, গত ২ জানুয়ারি রাতে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নামে নানা অভিযোগের কারণে তার সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ বখতিয়ার আহমেদ কচিকে ফিরিয়ে দেওয়াই তারেক রহমানকে ধন্যবাদ জানায় নেতাকর্মীরা।
তারা আরো জানায়, দিনাজপুর ৩ আসন থেকে বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে জয়লাভ করাবে। এবং দিনাজপুরের উন্নতির জন্য খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে তারা আশাবাদি।