কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
কুয়াকাটা পৌর বাসস্ট্যান্ড এলাকায় মাদক সেবনের দায়ে ৮ জনকে ১৪ (চৌদ্দ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের এ রায় প্রদান করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক।
অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী।
দণ্ডপ্রাপ্তরা হলেন:
১. মো. সুজন মিয়া (২৬)
২. মো. ইমাম হাসান (২৬)
৩. মো. রিপন হাওলাদার (২৭)
৪. মো. ইমাম হোসেন (২০)
৫. মো. সোহেল ঘরামী (২৩)
৬. মো. আলামীন (৩০)
৭. মো. জুয়েল ঘরামী (২৩)
৮. মো. গোলাম কিবরিয়া (২৬)
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক জানান, মাদকবিরোধী এ অভিযান চলমান থাকবে। সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে।
অন্যদিকে স্থানীয়রা প্রশাসনের এ কঠোর অবস্থানকে স্বাগত জানিয়ে মাদকবিরোধী অভিযান নিয়মিত চালু রাখার দাবিও জানিয়েছেন।