মো:ফারুক আহমেদ ঘাটাইল (টাঙ্গাইল)
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের পাটিতাকান্দি ব্রিজ যেনো মরণফাঁদ,বহুদিন যাবৎ এই ব্রিজের দুই পাশে রেলিং ও পাটাতন ভেঙে পরেছে । শ্রমজীবি মানুষেরা তাদের প্রয়োজনে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন অটো,ভ্যান,মোটরসাইকেল, সিএনজি ইত্যাদি যানবাহনে নিয়ে হাজার ও মানুষ যাতায়াত করছে ।
যে কোন সময় এই ব্রিজে ঘটে যেতে পারে বড় কোন দুর্ঘটনা। এই ব্রিজটি লোকেরাপাড়া থেকে পারস্যভতি কালিহাতি উপজেলার পালিমা পযন্ত আঞ্চলিক সড়ক, এ ব্রিজটি বারবার ভেঙে যায় তার পরেও মেরামত এর স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয় আনেহাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান মুক্তা জানান: দীর্ঘ ৩ বছর যাবো ব্রিজ এভাবে পরে আছে জনদুর্ভোগ পরিণত হয়েছে তাই প্রশাসনের কাছে দাবি দ্রুত সময়ের মধ্যে ব্রিজ ভেঙে নতুন ব্রিজ নির্মাণ হক। এলাকাবাসির প্রাণের দাবি সরকার এর সহযোগিতায় একটি বড় ও উন্নত এবং আধুনিক সেতু নির্মাণ করা হোক।