মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা:
ভোলা সদরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৭০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা।
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) মধ্যরাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলার একটি বিশেষ দল সদর উপজেলার শেরে বাংলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন একজন ব্যক্তিকে তল্লাশি করে ২ হাজার ১০০ টাকা মূল্যের ৭০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মোঃ জামাল উদ্দিন (৩৫), পিতা মোঃ ইউসুফ পন্ডিত, মাতা মোছাঃ মাহমুদা বেগম। তিনি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চরখালি গ্রামের ৩নং ওয়ার্ডের বাসিন্দা।
জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট (বিএন) মোঃ আবুল কাশেম জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।