মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা:
ভোলা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান বিনা নোটিশে দখল করার অভিযোগে সংবাদ সম্মেলন করছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে মুক্তিযোদ্ধা কার্যলয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে তারা বলেন ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা কার্যলয় কমপ্লেক্সে অবস্থিত দোকান তাঁরা ১৯৮২ সাল থেকে মুক্তিযোদ্ধার কার্যক্রমে ব্যবহার করে আসছেন। গত ২৫ অক্টোবর পৌর প্রশাসকের নেতৃত্বে ১০০ জনেরও বেশি লোকসহ বুলডোজার ও অন্যান্য সামগ্রী নিয়ে মুক্তিযোদ্ধা কমান্ডের ভেতরের ৭ টি দোকানের তার মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়।
আরও অভিযোগ করেন এটি পৌর কর্তৃপক্ষের সম্পত্তি হয়, তাহলে তাঁরা নিজেরাই তা বুঝিয়ে দেবেন। কিন্তু কোনো নোটিশ বা সময় না দিয়ে পূর্বের সিদ্ধান্ত লঙ্ঘন করে এ ধরনের কার্যক্রম চালানো হয়েছে।
সম্মেলনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ভোলা জেলা কমান্ডের আহ্বায়ক মাহফুজুর রহমান ও সদস্য সচিব কেফায়েত উল্লাহ নাজিব এই উদ্ধতমূলক কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই বিষয়ে জেলা প্রশাসকের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপি প্রদান করার পাশাপাশি এর প্রতিবাদে মৌন মিছিল করেছেন বলেও জানান।