সুনামগঞ্জ প্রতিনিধি:
শনিবার (২৬ অক্টোবর) সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ধর্মীয় ব্যক্তিবর্গ, সাধারণ মুসল্লি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন —বাঁশতলা মাদ্রাসার মুহমতামিম মাওলানা ওমর ফারুক,
মুফতি আব্দুল হামিদ, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা আবু হানিফ,ক্বারী সুলতান আহমদ,হাফেজ হামিদুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা সম্প্রতি গাজীপুরে সংঘটিত এক ধর্ষণ ও অপহরণের ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ঘটনার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন অপরাধীদের পরিচয় নির্বিশেষে দোষীদের আইনের আওতায় আনে।
বক্তারা আরও বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক শান্তি বজায় রাখতে সরকারের দৃঢ় ভূমিকা প্রয়োজন। তারা শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং স্থানীয় প্রশাসন ও মানবাধিকার সংস্থাগুলোর সহযোগিতা কামনা করেন।