মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে দৈনিক কালবেলা পত্রিকার মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ ১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহাঙ্গীর আলম পান ১০ ভোট।
সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আনিসুর রহমান রলিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক পদে মো. লিটন মাহমুদ, সহ-সভাপতি পদে আব্দুল কাদির খান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে মাসুদ হাসান খান নির্বাচিত হন।
কোষাধ্যক্ষ পদে সমান ভোট পাওয়ায় সুমন হোসেন ও সালমান হাসান যৌথভাবে নির্বাচিত হয়েছেন।
বিকেল সাড়ে তিনটার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা কে. এম. সাইফুল্লাহ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার পর বিজয়ীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন উপস্থিত সাংবাদিকরা। পরবর্তীতে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ সোহানসহ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।