ছাইদুল ইসলাম, উপজেলা প্রতিনিধি, ধামইরহাট
নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই অবৈধ ইঞ্জিন চালিত ভটভটি(নসিমন) ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ্বে খাদে পড়ে ভটভটির চালকসহ মোট দুইজন ঘটনাস্হলে নিহত হয়েছে ।
২৫ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার বিহারীনগর- পিড়লডাঙ্গা বাইপাস সড়কের তালঝাড়ি ফুটবল মাঠের পাশে ডবল ব্রিজ নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘনায় প্রায় ৫-৬ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
এলাকাবাসীর তথ্য মতে আজ সকালে ১০টি গরু বোঝায় একটি ভটভটি নিয়ে আড়ানগর গ্রামের কতিপয় গরু ব্যবসায়ী ভটভটি যোগে গরু বিক্রির জন্য বের হয়ে ধামইরহাট উপজেলার বিহারি নগর বাইবাস এর ডবল ব্রিজ নামক স্হানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল কে সাইড দিতে গেলে মোটরসাইকেল সহ ভটভটি সহ পাশ্ববর্তী খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলে দুজন নিহত হয়। নিহতরা হলেন আড়ানগর এলাকার ভটভটি চালক জয়দুল ইসলামের ছেলে মাসুদুর রহমান মওলা (৩৫) ও আড়ানগর গ্রামের নজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ ভুট্টু (৪০) নামের ব্যক্তি।
প্রথমে খবর পেয়ে ধামইরহাট ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যান এবং পরপরই ধামইরহাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইন চার্জ সঙ্গীও ফোর্স এসআই উজ্জল সহ ঘটনাস্থলে পৌঁছান। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করেন।
এ পর্যন্ত উদ্ধারকৃতদের মধ্য ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন আড়ানগর গ্রামের মুকুল হোসেনের ছেলে জিহাদ (২৫), ফতেপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে জাইদুল ইসলাম (৫৫), লক্ষণপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (৭০), ফারুক হোসেন (৬৮)ও মোটরসাইকেল চালক দিনাজপুর জেলার জহুরুল ইসলামের ছেলে মো. সেলিম রেজা।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় মোটরসাইকেল চালক সেলিম মিয়া ও গরু ব্যবসায়ী নাজিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া এই দুর্ঘটনায় ভটভটিতে থাকা প্রায় ৬টি গরু মারাত্মক জখম হয়েছে।
এ বিষয় থানায় যোগাযোগ করলে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ঈমাম জাফর বলেন, ‘ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।