নীলফামারী জেলার ডোমার-ডিমলা (নীলফামারী-১) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগিনা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন সাহেবের নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১ টায় ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মানুষদের সাথে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক সভাপতি ও নীলফামারী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম কালু,
সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি কাজল সহ স্থানীয় বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাছাড়া প্রত্যেকটি আলোচনা সভায় প্রায় হাজার মানুষের সমাবেশ ঘটে।
এ সময় তিনি তার বক্তব্যে বলেন-তিনি এলাকার মানুষের উন্নয়ন চান এলাকার মানুষ অনেক দূরে এগিয়ে যাক, নতুন প্রজন্মরা সুশিক্ষায় শিক্ষিত হউক। তিনি এলাকার বিভিন্ন রাস্তাঘাট সংস্কার ও কাজ করার কথা বলতে গিয়ে বলেন, ডোমার-ডিমলার প্রত্যেকটি ইউনিয়নের কোন রাস্তাঘাট আর কাঁচা থাকবে না। তিনি জানান- আসন্ন নির্বাচনে প্রত্যেকটি আসনে বিএনপি বিপুল ভোটে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।