মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চলছে তৃণমূল পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ নবায়ন ও গণসংযোগ কার্যক্রম। সেই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ অক্টোবর২০২৫ ) জেলার রোয়াংছড়ি উপজেলায় অনুষ্ঠিত হয় সদস্য সংগ্রহ ও গণসংযোগ সভা।
সকালে রোয়ংছড়ি কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে রোয়াংছড়ি শিশু পার্ক প্রাঙ্গণে এসে শেষ হয় এবং বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যা চিং।
প্রধান অতিথির বক্তব্যে মা ম্যা চিং বলেন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার, আমার বয়স হয়ে গেছে আমি নির্বাচন করতে চাই না, তবে আমি দিকনির্দেশনা দিতে চাই, আমার পক্ষ থেকে জাবেদ রেজাকে নমিনেশন দিতে হবে।
এসময় বিএনপির সদস্য সচিব মো: জাবেদ রেজা বলেন, তারেক রহমানের নির্দেশে রেইনবো নেশন বাস্তবায়নের মাধ্যমে সারাদেশের সাথে তাল মিলিয়ে সুন্দর সুশৃঙ্খল দেশ গঠনে কাজ করছি। এসময় তিনি আরো বলেন,পাহাড়,এখানকার সংষ্কৃতি আমাদের অলংকার সুতারাং পাহাড় কে বাদ দিয়ে বাংলাদেশ অকল্পনীয়।
ইতোমধ্যে পাহাড়ের বিভিন্ন দূর্গম এলাকার মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়ছে। আমরা প্রত্যেক ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে চাই।”পাহাড়ের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের আন্দোলনকে শক্তিশালী করতে চাই।
জনগণই আমাদের শক্তি।৩১ দফা জনগণের অধিকার আদায়ে একটি বাস্তবসম্মত রূপরেখা। পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলেও জনগণকে সম্পৃক্ত করতেই এ সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপি সদস্য এডভোকেট আলমগীর বিএনপি’র হাই কমান্ট কে উদ্শ্যে করে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে কোন ভুল সিদ্ধান্ত নিলে এই পার্বত্য অঞ্চলের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হবে এটি বান্দরবান জেলা বিএনপি’র জনসাধারণ মেনে নেবে না।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপি সদস্য এডভোকেট উম্যাচিং বলেন দীর্ঘ ১৭টি বছর যারা জেল জুলুমের শিকার হয়েছে তাদেরকে নমিনেশন না দিয়ে অন্য কাউকে নমিনেশন দিবে সেটা আমরা মেনে নিব না, তিনি আরো বলেন অবশ্যই জাবেদ রেজা অথবা মা ম্যা চিং তাদের মধ্যে যে কোন একজনকে নমিনেশন দিতেই হবে।
পাহাড়ের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে গণসংযোগের মাধ্যমে জনগণের মাঝে দলের ৩১ দফা পৌঁছে দিচ্ছেন নেতাকর্মীরা।
এসময় আরো উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুসাইমং জসিম উদ্দীন তোষারজেলা বিএনপির সদস্য চনু মং মারমাসহ বান্দরবান জেলা বিএনপি ও রোয়াংছড়ি উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা,