নেত্রকোনা প্রতিনিধি :
গণধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেছেন, ২০১৮ সাল থেকে আমরা তরুণরা যে কমিটমেন্ট দিয়ে এসেছি তা বাস্তবায়ন করেছি। ২০২৪ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তরুণরা দেশ পরিচালনার নেতৃত্ব দিচ্ছে।
কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রক্ষা করতে চাই। তারুণ্যকে সাথে নিয়ে অবহেলিত নেত্রকোনার উন্নয়নে তরুণদের জন্য কিছু করতে চাই।শুক্রবার বিকেল সাড়ে চারটা নেত্রকোনার মদনপুর শাহ সুলতান কমর উদ্দিন (রহঃ) মাজার জিয়ারতের মধ্য দিয়ে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণায় সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন জেলায় কিছুটা উন্নয়নের ছোঁয়া লাগলেও দুর্ভাগ্যবসত আমার নির্বাচনী এলাকায় (নেত্রকোনা ও বারহাট্টায়) উন্নয়নের ছোঁয়া লাগেনি। ইশতেহার দিব ইশতেহার রক্ষা করব না এরকম কমিটমেন্ট আমরা করতে চাই না।
মামুন আরও বলেন, আমার নির্বাচনী এলাকা মানুষ অলরেডি আমাকে চেনেন। ২০১৮ সালের বৃহৎ একটি আন্দোলনের প্রধান হিসেবে নেতৃত্ব দিয়েছি। এর ফলশ্রুতিতে আজকে এ বিপ্লব সংঘটিত হয়েছে। সুতরাং আমার নির্বাচনী এলাকা জনগণের ভোটে নির্বাচিত হয়ে তরুণদের সাথে নিয়ে সংসদে যেতে চাই। এলাকার উন্নয়নে কাজ করতে চাই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামুন বলেন, গণ অধিকার পরিষদ ও বিএনপি এক সাথে ২০২২ সাল থেকে ফেসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করেছে। তবে এখন পর্যন্ত গণঅধিকার পরিষদ কোন জোটে যাওয়ার দলীয় কোন সিদ্ধান্ত হয়নি।
তবে দেশের বৃহৎ স্বার্থে যদি জোটবদ্ধ হয়ে নির্বাচনে যেতে হয় তাহলেও নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর ও বারহাট্রা) আসনের গণধিকার পরিষদের প্রার্থী হিসেবে আমি টিকিট নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব।