মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা
ভোলার বোরহানউদ্দিনে মেডিকেল ক্যাম্পেইন ও বরিশালের কালিগঞ্জে অনিবন্ধিত জেলেদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার ২৩ অক্টোবর কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান , সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বোরহানউদ্দিনের কোতবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পে ২৮৩ জন অসহায় ও নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।
এছাড়া সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন কালিগঞ্জে ১০০ অনিবন্ধিত জেলেকে ত্রাণ সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জাটকা নিধন প্রতিরোধ ও মা ইলিশ সংরক্ষণসহ সচেতনতামূলক আলোচনা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।