নূর আলম,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি
চৌদ্দ মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে। এই সময়ের মধ্যে দেশে বৈষম্য কমার কোনো লক্ষণ দেখা যায়নি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমার তো প্রশ্নই ওঠে না, বরং দিন দিন তা বেড়েই চলেছে, বলছেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা.দিবালোক সিংহ।
তিনি বলেন,দেশে কর্মসংস্থানের ক্ষেত্রেও কোনো অগ্রগতি হয়নি।
শুক্রবার(১৭ অক্টোবর)বিকালে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গাভাউতা গ্রামে সিপিবি গাভাউতা-শ্রীরামখিলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
এই আয়োজনে তিনি আরো বলেন,সম্প্রতি ঘোষিত বাজেটে কৃষক ও ক্ষেতমজুরদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়েছে। সাধারণ দরিদ্র মানুষের রেশন কার্ড ও অন্যান্য সহায়তা ব্যবস্থায়ও কোনো উন্নতি ঘটেনি। যারা আগে বঞ্চিত ছিল, তারাই এখনো বঞ্চিত অবস্থায় রয়েছে।এখনো সেই শেখ হাসিনার মতোই লুটপাটের রাজত্ব বহাল রয়েছে, এটার তীব্র নিন্দা জানাই এবং সেই কাঠামো অবিলম্বে পরিবর্তন করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন সিপিবি গাভাউতা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা হীরা।
এই কর্মী সভায় আরো বক্তব্য রাখেন, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক আলকাছ উদ্দিন মীর,দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম ও উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।