আমজাদ শিবলু : সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল মান্নানের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় সেনবাগ পৌর শহরের বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম,
উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান, সাবেক সদস্য সচিব মাষ্টার মুক্তার হোসেন ইকবাল, উপজেলা বিএনপির নেতা মমিন উল্লাহ চেয়ারম্যান, সাবেক ছাত্রদল নেতা ফখরুল ইসলাম টিপু ও মো. জুলেটসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, আব্দুল মান্নান বিএনপির এক নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও দলের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি অসুস্থ হয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এসময় তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নেতাকর্মীরা তাঁর পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করেন। সোমবার বিএনপির এই নেতার অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে যান বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মফিজুর রহমান।